সুন্দরগঞ্জে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

Share the post
মোঃনুর আলম আজাদ ,গাইবান্ধা :গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে ছাইতানতলা শ্রীঅঙ্গন সার্বজনীন দুর্গা মন্দির’র পূণঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে এ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার।
এ সময় ছিলেন, মন্দির কমিটির সভাপতি বীরেন্দ্র কুমার সরকার মিন্টু, ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ওয়ার্ড সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক এরশাদুল আলম, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি ও ঢাকা প্রেস ক্লাব’র স্থায়ী সদস্য আবু বক্কর সিদ্দিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অধ্যক্ষ গোলাম আযম খাঁ, বিজন কুমার সরকার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]