আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Share the post

প্রেস বিজ্ঞপ্তি ।। চট্টগ্রাম

বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২১ এবং ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল ১১ জানুয়ারি, ২০২২খ্রি. স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব শামসুল হক চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন এর সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ ও প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডবিøউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ এবং অভ্যন্তরীণ ক্রীড়া উপ-কমিটির প্রকৌশলী ফজলে রাব্বি খান ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী অসিত বরণ দে।

প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা ২০৪১ সালের উন্নত দেশের লক্ষ্যমাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। সকল অবকাঠামো উন্নয়নের চালিকা শক্তি ও সফলতার অন্যতম কান্ডারী প্রকৌশলী সমাজ। তিনি দেশ ও জাতি গঠনে অগ্রণি ভ‚মিকা পালনের জন্য সকল প্রকৌশলী সমাজের প্রতি উদাত্ত আহŸান জানান। এছাড়া তিনি নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে ভবিষ্যতে দায়িত্ব গ্রহণের লক্ষে এধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তিনি সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অফিস সময়ের পাশাপাশি পরিবারের সদস্যদের একান্তে সময় দেয়ার জন্য সকল অভিভাবকদের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান বলেন, প্রকৌশলী প্রবীর কুমার সেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রকে প্রকৌশলী পরিবারের দ্বিতীয় নিবাস হিসেবে প্রতিষ্ঠা ও সম্প্রীতির বন্ধন বৃদ্ধি করার লক্ষে কাউন্সিল কাজ করে যাচ্ছে। তিনি সকল অনুষ্ঠানে প্রকৌশলী পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য প্রকৌশলী পরিবারের প্রতি আহŸান জানান। কেন্দ্রের পক্ষ থেকে প্রধান অতিথিকে কেন্দ্রের চেয়ারম্যান ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে অতিথি শিল্পীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]