খুলনায় জুটমিল শ্রমিকদের লাল পতাকা মিছিল

Share the post
ফুলতলার খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের অবসরে যাওয়া ও বদলি শ্রমিকদের পাওনা পরিশোধ ও মিল চালুর দাবিতে লাল পতাকা মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা যশোর মহাসড়কে এই মিছিল হয়।
মিছিল শেষে ফেডারেশনের সভাপতি মো. আমিরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীনের পরিচালনায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নেতারা বলেন, অবসরে যাওয়া ও বদলি শ্রমিকদের ৬৪ সপ্তাহের মজুরি ও কর্মচারীদের ১১ মাসের বেতন বাকি রয়েছে। ১৫ দিনের মধ্যে মিল চালুসহ শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে রাজপথ রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ৪ ঘণ্টা আলিম জুট মিলের ১নং গেট চত্বরে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালিত হবে। এ সময় বক্তৃতা করেন জেজেআই মিলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ মল্লিক, মো. আনোয়ার সরদার, মো. সালাম জোমাদ্দার, আব্দুস সাত্তার মোল্লা, আব্দুর রশিদ, মো. জহির খাঁ, আবুল কাশেম সরদার, মো. কামরুজ্জামান, শেখ মুজিবর রহমান, আব্দুর রউফ, মো. জাকির সরদার, মো. মফিজ, আমির হামজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]