রাষ্ট্রপতির সংলাপে যাবে না আসম রবের জেএসডি

Share the post
নির্বাচন কমিশন গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ নেবে না আসম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি। শুক্রবার বিকালে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে দলের সভাপতি আসম আব্দুর রব এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বল হয়, যেহেতু বর্তমান সরকার সংবিধানের ইচ্ছা আকাঙ্খা ও সংকল্পের প্রতিনিধিত্ব করে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে গায়েবি মামলা দিচ্ছে এবং পুরনো মামলার সূত্র ধরে আবারও গ্রেফতার শুরু করেছে, সেহেতু শুধুমাত্র ‘নির্বাচন কমিশন’ গঠন নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য কোনো গ্যারান্টি বা সমাধান নয়।
ফলে, বাস্তবতার পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে জেএসডি অংশগ্রহণ করছে না। এ ধরনের অর্থহীন সংলাপ রাষ্ট্রপতির মর্যাদা সুরক্ষার উপযোগীও নয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এবং তথাকথিত নির্বাচনকে সরকার বৈধতা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
এতে বলা হয়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি এখন অতীব গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে ইতোমধ্যে আমরা ‘জাতীয় সরকার’ এর প্রস্তাবনা উত্থাপন করেছি।সংবাদ সম্মেলনে বলা হয়, সংলাপ হবে নির্বাচন কমিশন নিয়ে নয়, সংলাপ হতে হবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সরকার গঠন প্রক্রিয়া নিয়ে। চলমান সংলাপ বিষয়ে দলের অবস্থান জানিয়ে রাষ্ট্রপতিকে তারা চিঠি দিয়েছেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]