চেয়ারম্যান হয়ে ২৫০ ডেক বিরিয়ানি খাওয়ালেন ইউপিবাসীকে

Share the post
ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করে ১০টি গরু জবাই করে তার ইউনিয়নের প্রায় ২৭ হাজার মানুষকে বিরিয়ানি ভোজ করিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের দেপশাই স্কুলমাঠে এ গণভোজ চলে।
জানা যায়, ধামরাইয়ের ইতিহাসে এটাই প্রথম একজন ইউনিয়ন চেয়ারম্যান তার পুরো ইউনিয়নবাসী ও সমর্থকদের গণভোজের জন্য ২৫০ ডেকেরও বেশি বিরিয়ানির আয়োজন করেছে। এই রান্না করেছেন নারী-পুরুষ মিলে ৯০ জন বাবুর্চি। যেখানে প্রায় ২৭ হাজার মানুষকে খাওয়ানো হয়েছে। শুধু তাই নয় দূর দূরান্তের মানুষের জন্য পরিবহন ভাড়া করেও দেওয়া হয়েছে।
এই গণভোজের উদ্বোধন করেন- ধামরাই আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। তিনি বলেন, ইতোপূর্বে অনেকেই চেয়ারম্যান হয়েছে। এখানে অনেক চেয়ারম্যান উপস্থিতও আছে। এমন গণসংযোগ বা গণভোজ আগে কখনো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]