পঁচাত্তর পরবর্তী ইতিহাসে বঙ্গবন্ধুর নাম ছিল না: মেয়র তাপস

Share the post
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছেন, যারা এ দেশের স্বাধীনতা রচনা করেছেন, পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের ইতিহাসে তাদের কোনো নাম ছিল না। ছিল না তাদের কোনো মূল্যায়নও।সোমবার দুপুরে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানে পরিচালিত ‘পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ এ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের সব সদস্যকে হত্যা করা হয়। তারপরই জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা হারিয়ে গেল। মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করা হলো, ইতিহাস বিকৃত করা হলো। সে সময় এমন এক ইতিহাস রচনা করা হলো, সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো নাম ছিল না। যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ করেছেন, যারা এ দেশের স্বাধীনতা রচনা করেছেন, তাদের কোনো নাম নেই, তাদের কোনো মূল্যায়ন নেই। এভাবে চলল ২১ বছর । আমরা আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসলাম। বাঙালি জাতীয়তাবাদে ফিরে আসলাম।
মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. আবু সাঈদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]