মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সাইবার ক্রাইম টিমের অভিযানেঃ প্রতারক চক্রের ০২ সদস্য গ্রেফতার।

Share the post

নিজস্ব প্রতিনিধি(চট্টগ্রাম): গত ২৪ শে ফেব্রুয়ারি সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় ভিকটিমকে টিভি মেরামত করার কথা বলে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকায় একটি বাসায় নিয়ে জিম্মি করে তথায় উপস্থিত মহিলাদের সাথে আপত্তিকর ছবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে ছড়িয়ে দিবে বলে হুমকি প্রদান করে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা মুক্তিপন দাবী করে। পরবর্তীতে ভিকটিমকে তার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন ধাপে সর্ব মোট ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা বিকাশের মাধ্যমে আদায় করে এবং বাকী টাকা পরিশোধের জন্য শারীরিক ভাবে নির্যাতন করতে থাকে।

ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা বিভাগের ”সাইবার ক্রাইম টিম” অদ্য ২৬ শে ফেব্রুয়ারি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব আসিফ মহিউদ্দীন এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব পিযুষ চন্দ্র দাস এর তত্ত্বাবধানে, বিশেষ টিম-০২ এর পুলিশ পরিদর্শক জনাব মোঃ আজিজ আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মহানগর এলাকায় চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকায় নিরবিছিন্ন অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্বার পূর্বক উক্ত প্রতারক চক্রের সদস্য মোঃ জয়নাল আবেদীন প্রঃ সাকিব (২৩) ও সুমি আক্তার (২৮), নামের ০২ জন’কে গ্রেফতার করে।

আসামীদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ প্রেমের ফাঁদে ফেলে/টিভি, ফ্রিজ ঠিক করার কথা বলে/বৈদ্যুতিক কাজ করার কথা বলে তরুন, যুবক ও ব্যবসায়ীদেরকে জিম্মি করে শারীরিকভাবে নির্যাতন করে ও মহিলাদের সাথে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশ করার হুমকি প্রদান করে মুক্তিপন আদায় করে আসছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চান্দঁগাও থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]