অনৈতিক কাজে জড়িত ছাত্রলীগ নেতাকে জরিমানা, কারাদণ্ড

Share the post

চট্টগ্রামের পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসা থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ তরুণীসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আবদুল আল আহাদসহ ১০ জনকে ৩০০ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এ আদেশ দিয়েছেন। চট্টগ্রামের পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আল আহাদ।

তাদের পাঁচলাইশ থানার ননজিআর মামলায় (নম্বর- ৭৬/২১) গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আসামিরা আদালতে দোষ স্বীকার করেন। আদালত তাদের (আসামি) প্রত্যেককে ৩০০ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন।

এর আগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আরটিভি নিউজকে বলেছিলেন, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ১২ নম্বর বাসা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]