★কক্সবাজারের উখিয়ায় ২ দালালসহ মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা আটক★

Share the post

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ২ দালালসহ মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উখিয়র ইনানী উপকূল ও কুতুপালং চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জি এসব তথ্য নিশ্চিত করে জানান, দালালদের খপ্পরে পরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে উখিয়ার ইনানী উপকূলীয় এলাকার বড়খাল নামক স্থান থেকে ১৭ জন ও কুতুপালংয়ে সড়কের চেকপোস্ট থেকে অপর ৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৬ জন নারী ও ৭ জন পুরুষ। এসময় পাচারে জড়িত থাকায় দুই জনকে আটক করা হয়েছে। আটক ২ দালাল হলো, ইনানী এলাকার মো. শোয়াইব ও দক্ষিণ নিদানিয়া এলাকার নুরুল আমিন। এদিকে, পরে আটক রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ২ দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]