মুরাদ হাসানকে এবার উপজেলা আ.লীগ থেকে অব্যাহতি

Share the post

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা কার্যনির্বাহী সদস্য পদ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতির বিষয়টি সাংবাদিকদের জানান।এ ছাড়াও জেলা আওয়ামী লীগের কাছে ডা. মুরাদ হাসনকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে বলেও তিনি জানান।এর আগে গতকাল জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী পরিষদের সভায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।

উল্লেখ্য, বিতর্কিত বক্তব্য ও আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় গত সোমবার রাতে ডা. মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরের দিন মঙ্গলবার পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]