বলাৎকার করতে গেলে মাদরাসা শিক্ষকের গোপনাঙ্গ কাটল ছাত্র

Share the post

জোড়পূর্বক বলাৎকার করতে চাওয়ায় মো. আতাবুর রহমান (২৮) নামে এক মাদরাসা শিক্ষকের গোপনাঙ্গ কেটে দিয়েছে ছাত্র। ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে বুধবার (১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই মাদরাসা ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আহত শিক্ষকের বাবা বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে মাদরাসা ছাত্রকে আসামি করে নান্দাইল থানায় মামলা দায়ের করেছেন। মাদরাসা শিক্ষক আতাবুর রহমানের বাড়ি খারুয়া ইউনিয়নে।নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলার পর ওই মাদরাসা ছাত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার (১ ডিসেম্বর) রাতে নান্দাইল উপজেলার একটি মাদরাসা মাঠে ওয়াজ মাহফিল চলছিল। মাদরাসা শিক্ষক আতাবুর রহমানের সঙ্গে ওয়াজ মাহফিলে ১৭ বছর বয়সী ওই ছাত্রের দেখা হয়। আতাবুর রহমান ছাত্রটিকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল। পথে আতাবুর রহমান ছাত্রটিকে কাছে এনে শরীরের গোপন অংশে হাত দিতে থাকেন। তখন ওই ছাত্র বাধা দিলে শিক্ষক তাকে জোরপূর্বক বলাৎকারে উদ্যত হন। এ সময় ওই মাদরাসা ছাত্রের পাঞ্জাবির পকেটে থাকা নেইল কাটার বের করে শিক্ষকের গোপনাঙ্গ কেটে দিয়ে ঘটনাস্থল থেকে পালাতে যায়। ওই সময় শিক্ষকের চিৎকারে লোকজন ছাত্রকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ছাত্রকে আটক করে এবং শিক্ষককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]