নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

Share the post

নরসিংদীর রায়পুরায় পরিত্যক্ত এক ডোবা থেকে ইয়ামিন মিয়া (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের এক ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত ২৮ নভেম্বর থেকে ওই শিশুটি নিখোঁজ ছিল। পুলিশের ভাষ্যমতে, শিশুটির মুক্তিপণ দাবি করা হয়েছিল দশ লাখ টাকা। ইয়ামিন মিয়া (৮) উত্তর বাখরনগর গ্রামের জামাল মিয়ার ছেলে। পিতা জামাল মিয়া প্রবাসে থাকায় শিশুটির মা শামসুন্নাহার বেগমের কাছে সে লালিত পালিত হচ্ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর উত্তর বাখরনগর ইউপি নির্বাচনের দিন থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। এরপরের দিন থেকেই ফোনে এবং বিভিন্ন সময়ে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল দুর্বৃত্তরা। বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে মুক্তিপণের এই রকম মেসেজ পেয়ে তার পরিবার রায়পুরা থানা পুলিশের শরণাপন্ন হয় এবং গত ১ ডিসেম্বর থানায় অভিযোগ করে। এরপর থেকে পুলিশ কাজ শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। সবশেষ, শুক্রবার সকালে বাখরনগর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির পেছনে এক ডোবা থেকে গলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

 

 

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আতাউর রহমান বলেন, দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল দুর্বৃত্তরা। নিখোঁজ ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগপত্রে কারও নাম উল্লেখ না করলেও তিনি তিনজন ব্যক্তিকে সন্দেহ করেন বলে আমাদের জানিয়েছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]