নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

Share the post

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের পাঁচদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাখরনগর গ্রামের এক ডোবার পাড়ের ক্ষেত থেকে ইয়ামিন মিয়া নামে আট বছর বয়সী ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।নিহত ইয়ামিন উত্তর বাখরনগর গ্রামের প্রবাসী জামাল মিয়ার ছেলে। সে উত্তর বাখর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

গত ২৮ নভেম্বর নিখোঁজ হয় শিশুটি। এর পর থেকেই মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ১ ডিসেম্বর রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা শামসুন্নাহার বেগম।এ বিষয়ে নিহত শিশুর মা সামছুন্নাহার জানান, গত ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে ছেলেকে বাড়িতে রেখে ইউপি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান তিনি। ভোট দিয়ে দুপুর ১২টার দিকে ফিরে আসেন।

কিন্তু বাড়িতে ছেলেকে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে এলাকায় ও অশপাশের গ্রামে মাইকিং করা হয়।এরই মধ্যে মাইকিং করে বাড়ি ফেরার পথে আমার মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবির প্রেক্ষিতে কিছু টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দেয়া হয়।

শুক্রবার সকালে ইয়মিনকে ফেরত দেয়ার কথা ছিলো। সকালে নিহতের বাড়ির অদূরে মতলবের ধান ক্ষেতে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকনে দেখেন এলাকাবাসী। পরে ইয়ামিনের স্বজনরা সেখানে গিয়ে তার পরিচয় শনাক্ত করেন।খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, ধানখেতে ওই লাশ ফেলে দেওয়ার পর লাশের কিছু অংশ শিয়াল-কুকুর খেয়ে ফেলেছে। কবে ওই শিশুকে হত্যা করা হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) মো. আতাউর রহমান জানান, মুক্তিপণের টাকা না পাওয়ায় ওই শিশুকে হত্যা করে অপহরণকারীরা লাশ ধানখেতে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ শিশুর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কাজ শুরু করেছিল। ওই শিশুর মা তিনজন ব্যক্তিকে সন্দেহ করেন বলে পুলিশকে জানিয়েছিলেন। অপহরণকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]