চিতাবাঘের মুখ থেকে ছেলেকে বাঁচালেন মা

Share the post

আট বছরের ছেলেকে মুখে নিয়ে দৌড়ে পালাচ্ছে চিতাবাঘ। পিছন পিছন ছুটছেন ছেলেটির মা। বাঘের পিছনে এক কিলোমিটার ধাওয়া করে, তার সঙ্গে লড়াই করে ছেলেকে ছিনিয়ে আনলেন মা। মধ্যপ্রদেশের এক মায়ের এই দুঃসাহসিক কাজকে বাহবা জানাচ্ছেন সকলে।

ঘটনাটি মধ্যপ্রদেশের বড়ি ঝিরিয়া গ্রামের। ঠান্ডা পড়ায় বাড়ির বাইরে তিন সন্তানকে নিয়ে রাতে আগুন পোহাচ্ছিলেন কিরণ। ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি, খুব কাছেই একদম নিঃশব্দে ঘাপটি মেরে বসে রয়েছে আরো এক জন। তার লোভী চোখ দু’টি স্থির ছিল আগুন পোহাতে থাকা মানুষগুলির উপর।

আগুনের আঁচে তখন নিজেদের গরম করে নিতে ব্যস্ত কিরণ। গুটি গুটি পায়ে একেবারে কাছে এসে হঠাৎ লাফ কিরণের এক সন্তানের উপর। কিছু বুঝে ওঠার আগেই আট বছরের ছেলেকে মুখে করে নিয়ে দৌড় দিয়েছিল চিতাবাঘটি।

চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারেননি মা কিরণ। বাঘের পিছু পিছু জঙ্গলের দিকে এক কিলোমিটার দৌড়ন তিনি। ধাওয়া করতে দেখে বাঘও কিছুটা ঘাবড়ে গিয়েছিল। নিজেকে বাঁচাতে শিকারকে মুখে নিয়েই ঝোপের মধ্যে লুকিয়ে পড়েছিল।

কিন্তু কিরণ ছাড়ার পাত্রী নন। এ বার তিনি খুব ধীর মস্তিষ্কে ছেলেকে বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা শুরু করেন। বাঘটিকে নানা ভাবে ভয় দেখানোর চেষ্টা করেন।

কিন্তু বাঘও নাছোড়বান্দা। বাঘের একেবারে কাছে ছেলেকে ছিনিয়ে আনার চেষ্টা করতেই কিরণের উপর হামলা চালায় বাঘটি। কিন্তু পাল্টা লাঠি দিয়ে আঘাত করতেই কিরণ এবং তাঁর ছেলেকে ছেড়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় চিতাবাঘটি। আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করেন কিরণ। এক মায়ের এই দুঃসাহসিক ঘটনা এখন লোকের মুখে মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]