ট্রেনে বন্ধ হলো খোলা খাবার ও প্লাস্টিকের কাপ

Share the post
ফাইল ফটো

ট্রেনে যাত্রীদের খোলা খাবার বিক্রি ও প্লাস্টিক বা সিরামিক কাপে চা পরিবেশন বন্ধ হচ্ছে আজ থেকে। গত মঙ্গলবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে ট্রেনের ক্যাটারিং সার্ভিসের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তা আজ থেকে কার্যকর করা হচ্ছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিম ডেইলি বাংলাদেশকে বলেন, ট্রেনে মানসম্মত খাদ্য পরিবেশন দেয়ার লক্ষ্যে ট্রেনের ক্যাটারিং সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ৪টি সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে সবেচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো ট্রেনে কোনো অবস্থাতেই যাত্রীদের কাছে খোলা খাবার ও প্লাস্টিক বা সিরামিক কাপে চা বিক্রি করা যাবে না।

তিনি জানান, এছাড়াও যেসব স্থান বা প্রতিষ্ঠান থেকে খাবার সংগ্রহ করে ক্যাটারিং সার্ভিস, সে সবের নাম ঠিকানা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। ওইসব কারখানা বা কিচেন পরিদর্শন করবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পরিবেশ খারাপ পাওয়া গেলে জরিমানা, সিলগালাসহ উভয়কে শাস্তি দেয়া হবে।

আগামীকাল বুধবার থেকে যাত্রীদের খাবার পরিবেশন করার পর বাধ্যতামূলক রশিদ বা মেমো দিতে হবে। যাত্রী নিতে না চাইলেও জোর করে রশিদ ধরিয়ে দিতে হবে। সকল ইন্টারসিটি ট্রেনে ড্রেস কোড মেনে চলতে হবে। ট্রেনে হ্যান্ড গ্লাভস, ক্যাপ বাধ্যতামূলক। খাবার মোড়কবদ্ধ হতে হবে এবং চা, কফি ওয়ান টাইম কাগজের কাপে হতে হবে। প্লাস্টিকের কাপ বা সিরামিক সম্পূর্ণ ব্যবহার নিষিদ্ধ থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]