কাউন্সিলর হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার

Share the post

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সঙ্গীকে গুলি করে হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হলো চারজন।

গ্রেপ্তার দুজন হলেন- মামলার ৬ নম্বর আসামি আশিকুর রহমান রকি এবং ৭ নম্বর আসামি আলম মিয়া। এ নিয়ে এই মামলায় মোট গ্রেপ্তার হলেন ৪ জন। আশিককে লালমনিরহাটের চন্ডীবাজার থেকে এবং আলমকে জেলার আদর্শ সদর উপজেলার বড়জালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, খুব শিগগিরই তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।

২২ নভেম্বর কুমিল্লার পাথুরিয়া পাড়া এলাকায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল।

এ ঘটনায় হত্যা মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে৷ এ মামলার এজহারনামীয় ৬ ও ৭ নম্বর আসামি আশিকুর রহমান রকি ও মো. আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে কুমিল্লার চাঞ্চল্যকর কাউন্সিলর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]