আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র দাখিল

Share the post
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বারোটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হাওয়ায় অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মনোনয়নপত্র দাখিল করতে চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও নারী-পুরুষসহ হাজার হাজার কর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা, গড্ডিমারী, সানিয়াজান, সিংঙ্গীমারী , সিন্দুর্না, টংভাঙ্গা, নওদাবাস, ভেলাগুড়ী, গোতামারী, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৬ ডিসেম্বর। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার। এদিনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মোটরসাইকেলে শোভাযাত্রা, নেচে-গেয়ে, হাজার হাজার লোক নিয়ে মিছিল সহকারে নির্বাচন অফিসের সামনে সমাবেত করে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। এতে সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে জানান অনেক প্রার্থী। নির্বাচন আচরণবিধিতে উল্লেখ করা আছে মনোনয়নপত্র দাখিল করতে প্রার্থীসহ পাঁচজনের বেশি আসা নিষিদ্ধ কিন্তু সেই নির্দেশনা মানছেন না প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। এতে আইনশৃঙ্খলা অবনতি আশঙ্কা করা হচ্ছে।
চেয়ারম্যান প্রার্থীর সমর্থক রাজ্জাক মিয়া বলেন, প্রার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে হাজারো লোক নিয়ে এসে মিছিল সহকারে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। নির্বাচন অফিসে শত শত কর্মী সমর্থকরা ভিড় করছে। এছাড়াও মোটরসাইকেল শোভাযাত্রার কারনে রাস্তায় চলাচলের অসুবিধা হচ্ছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, প্রার্থীদের সমর্থকরা আসবে এটা স্বাভাবিক তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত আছে। তবে বিষয়টি দুখজনক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]