বিজয়দিবস’২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Share the post

 চট্টগ্রাম সংবাদ: মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব জসীম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় ও প্রস্তুতি সভা আজ ২৬ নভেম্বর-২০২১ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেওয়ান মাকসুদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী মোঃ নুরুল কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী আবুল কালাম আজাদ, মিডিয়া কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ রফিকুর রহমান, নির্বাহী সদস্য প্রকৌশলী
মির্জা নুরুজ্জামান, প্রকৌশলী সাদরুল হক, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী শাহীন চৌধুরী, কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মির্জা মোঃ রবিউল হোসেন নয়ন, যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী আবু সালেহ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ফরহাদুল আলম সানি, প্রকৌশলী আবিদুর রহমান, প্রকৌশলী রফিকুল ইসলাম নান্টু, প্রকৌশলী অরুপ প্রসাদ ভৌমিক, প্রকৌশলী মোঃ আব্দুল করিম (মামুন), প্রকৌশলী কংকন সাহা সহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন সমূহের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও অনুসরণ করতে এবং মুক্তিযুদ্ধ বিষয়ে জানতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদের আয়োজন অব্যাহত থাকবে। মতবিনিময় সভা থেকে ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস স্মরণে
বিকাল ৪ ঘটিকায় পাহাড়তলী বদ্ধভূমী চত্বরে উপস্থিত হয়ে বদ্ধভূমীর শহীদবেদীতে
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পন, মোমবাতি প্রোজ্জ্বলন ও
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উদযাপনে গৃহীত কর্মসূচী ঘোষণা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নেতৃবৃন্দকে উক্ত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বায়ন জানিয়ে সভার সমাপ্তি করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার
সভাপতিবীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল কুদ্দুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]