দূর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মুরাদনগরে শীতবস্ত্র বিতরণ

Share the post

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার মুরাদনগরে অসহায়, দুঃস্থ ও দরিদ্র জনগনের মাঝে দূর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক সদর ইউনিয়নে বরাদ্ধকৃত চারশত দশটি কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কম্বল বিতরন করেন।

সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর থানার ওসি মোঃ আবুল হাসিম, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, শরীফুল ইসলাম, ইউপি সদস্য মনির হোসেন, মোঃ ইদ্রিস প্রমূখ।জানা গেছে, দূর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত নয় হাজার কম্বল ধাপে ধাপে উপজেলার ২২টি ইউনিয়নে বিতরণ করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]