নাঈমের মৃত্যুতে দায়ীদের সর্বোচ্চ সাজা চান তাপস

Share the post

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার দুপুরে নিহতের সহপাঠীদের দক্ষিণ সিটি করপোরেশন ভবনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র এ কথা জানান।নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় দুপুর থেকে নগর ভবনে অবস্থান নেয় কলেজটির শিক্ষার্থীরা। তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাৎ চান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিজ কক্ষ থেকে বেরিয়ে বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মেয়র তাপস।

শিক্ষার্থীদের উদ্দেশে এ সময় মেয়র তাপস বলেন, ‍আমারও দুজন সন্তান আছে। নিহত নাঈম সন্তানের মতো। শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমি একমত। যাদের কারণে নাঈমের এই মৃত্যু, সেই দোষী ব্যক্তিদের ফাঁসি চাই।

এ সময় শিক্ষার্থীরা জানায়, হাফ পাসের দাবিতে পথে নামতে হয় তা কাম্য নয়। উত্তরে মেয়র বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন তিনি।এ সময় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত প্রকাশ করে ফজলে নূর তাপস সিটি করপোরেশনের ময়লার গাড়ির ব্যবস্থাপনায় যারা আছেন তাদের বিষয়ে অনিয়মের তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের কথা জানান।এক বছরের মধ্যে গুলিস্তানে শিক্ষার্থী নাঈম নিহত হওয়ার জায়গায় সিটি করপোরেশনের অর্থায়নে ‌’শহীদ নাঈম’ নামে ফুটওভারব্রিজ বানানো হবে বলে আশ্বস্ত করেন তিনি।
গতকাল বুধবার নাঈম হাসান রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হয়। নাঈম নটর ডেম কলেজের দ্বাদশ বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]