চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক বন্দীকে মারধরের অভিযোগ

Share the post

 চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক বন্দীকে মারধরের অভিযোগে কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) শফিকুল ইসলাম খানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা নেওয়ার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে আবেদনটি করেন হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বন্দি মো. শামীমের স্ত্রী পারভীন আক্তার। এ ব্যাপারে আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. বখতিয়ার। তিনি বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনের ১৩ (১) (২) এর (ক) (খ) (গ) ধারায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। আদালত আবেদনটি গ্রহণ করেছেন। এ বিষয়ে ৩০ নভেম্বর আদালত আদেশ দেবেন।
মামলায় অভিযুক্তরা হলেন- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম, জেলার দেওয়ান তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, কারারক্ষী সবুজ দাশ ও সুবেদার মো. এমদাদ হোসেন।

আদালত সূত্র জানায়, ফটিকছড়ির চিহ্নিত সন্ত্রাসী শামীমকে একটি হত্যা মামলায় ২০০৭ সালের ২৪ এপ্রিল ফাঁসির আদেশ দেন আদালত। পরে তিনি আপিল করেন। ২০১২ সালে তাঁর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। ২০০৪ সাল থেকে তিনি কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে খুন ও চাঁদাবাজির অভিযোগে করা আরও ছয়টি মামলা বিচারাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]