সাংবাদিকের উপর হামলা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Share the post

রাজধানীর শাহবাগে সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ধানমন্ডি থানার সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ বাবু। এ ঘটনায় নাজিমসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করা হয়েছে।শনিবার বিকেলে আজিজ সুপার মার্কেটের পাশের রাস্তায় সাইড দিতে হর্ন বাজিয়েছিলেন রিশাদ। এ সময় কথা কাটাকাটির জের ধরে গাড়ি থেকে নেমে হঠাৎ হামলা চালায় নাজিম ও তার চার সহযোগী। এতে রিশাদের মাথা, বুক ও পিঠে হেলমেট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তারা।

দ্বিতীয় দফায় বিষয়টি মীমাংসার কথা জানিয়ে আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলায় মালিক সমিতির অফিসে নিয়ে যাওয়া হয় রিশাদকে। সেখানে পুুলিশের সামনেই আবারো মারধর করে নাজিম ও তার সহযোগীরা। পরে রিশাদকে উদ্ধার করে নাজিমকে আটক করে পুলিশ।

এ ঘটনায় রাতেই শাহবাগ থানায়- নাজিম, তানভীর, ইউসুফ, ইকবালসহ অজ্ঞাত নামা আরো ১৫ জনকে আসামি করে মামলা করা হয়।

আহত সাংবাদিক রিশাদ হুদা বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]