অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় নিজের শিশুকে হত্যা করেন বাবা

Share the post

একজন সন্তানের শেষ ভরসাস্থল বাবা। অথচ সেই বাবার হাতেই নিষ্ঠুরভাবে খুন হলো সন্তানটি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বারে। মূলত প্রতিবেশী নারীর সাথে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় ৫ বছর বয়সী নিজ মেয়ে ফাহিমাকে হত্যা করেন বাবা আমির হোসেন।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, আমির হোসেন ও লাইলি ছাড়াও আরো ৩ জন জড়িত হত্যাকাণ্ডে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আসামিরা।

বাবাকে খুব ভালোবাসতো পাঁচ বছরের শিশু ফাহিমা আক্তার। তাই বাবা যখন তাকে বেড়াতে নিয়ে যেতে চায়, সে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। অটোরিকশায় করে বিভিন্ন স্থানে বেড়ানোর পর রাতে তাকে নিয়ে যাওয়া হয় নির্জন নদীতীরে। সেখানে হঠাৎ তার মুখ চেপে ধরে ছোট্ট শরীরটিতে নির্মমভাবে ছুরিকাঘাত করেন বাবা। পরে যোগ দেন তার অপর সঙ্গীরাও। সবাই মিলে উপর্যুপরি ছুরিকাঘাতের পর শ্বাসরোধে তার মৃত্যু নিশ্চিত করেন স্বয়ং বাবাই। কারণ তাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল ছোট্ট শিশুটি।

গত ৭ নভেম্বর বিকেলে কুমিল্লার দেবিদ্বারে ৫ বছরের শিশু ফাহিমা আক্তার নিখোঁজ হয়। এরপর এলাকায় মাইকিং এবং থানায় মামলাও করে তার বাবা আমির হোসেন।

১৪ নভেম্বর দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়নের একটি কালভার্টের নিচে থেকে উদ্ধার করা হয় ফাহিমার বস্তাবন্দী মরদেহ। বস্তার সূত্র ধরে ইমনকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ৫ নভেম্বর প্রতিবেশী লাইলির সঙ্গে আপত্তিকর অবস্থায় আমির হোসেনকে দেখে ফেলে শিশু ফাহিমা। ঘটনা ধামাচাপা দিতে লাইলির প্ররোচনায় হয় এই হত্যাকাণ্ড।

র‍্যাব জানায়, শিশু ফাহিমাকে হত্যার পর স্ত্রীকেও হত্যা কিংবা ডিভোর্স দিয়ে লাইলিকে নিয়ে সংসার শুরু করার পরিকল্পনা ছিল আমির হোসেনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]