রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ৭

Share the post

 চট্টগ্রাম সংবাদ : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন। ভোর ৪টার দিকে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোরে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ৬ জন এবং পরে আরো ১ জন মারা যায়নিহতরা হলেন, বালুখালী ক্যাম্পের মাহমুদ ইদ্রিস, ইব্রাহীম হোসেন, আজিজুল হক ও মোহাম্মন আমিন। বাকি ৩ জনের নাম জানা যায়নি।

এ ঘটনায় আহত ৭ জনকে আন্তর্জাতিক দাতা সংস্থা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হওয়া কক্সবাজারের এই ক্যাম্পগুলোতে এর আগেও বিভিন্ন সময়ে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোকে রোহিঙ্গা ডাকাত বা চোরাকারবারিদের’কাজ বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।তবে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ খুন হওয়ার পর ক্যাম্পে সক্রিয় বিভিন্ন পক্ষের অনেক বিষয় এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় আসছে।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং-১ (ইস্ট) লম্বাশিয়া ক্যাম্পের ডি-৮ ব্লকে গুলি করে হত্যা করা হিবুল্লাহকে, যিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]