লালপুরে ৪ কেজি গাঁজাসহ আটক-১

Share the post

মো. আশিকুর রহমান টুটুল,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ৪ কেজি গাঁজাসহ সুমন মোল্লা (২৮) নামের এক যুবক কে আটক করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) বিকলে ৫ টার দিকে উপজেলার গোধড়া দক্ষিণ পাড়া গ্রামের মোতালেবের খড়ের পালার পাশ গাঁজাসহ থেকে তাকে আটক করা হয়। সুমন উপজেলার গোধড়া দক্ষিণ পাড়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সূত্রে জানাগেছে,‘বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফারুক হোসেনের নেতৃত্বে এস আই আলী আকবর ও এ এস আই আকতারুল ইসলাম গোধড়া দক্ষিণ পাড়া গ্রামের মোতালেবের খড়ের পালা নামক স্থানে অভিযান চালায়। এসময় সুমন একটি ব্যাগের মধ্যে নীল রং এর পলিব্যাগে জরানো ৪ কেজি গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিলো। পরে তাকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালপুর থানার ওসি ফজুলর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘ আটককৃত সুমনের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]