শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পন

Share the post

মোঃ সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে। আজ সকাল ৯ টায় জেলা প্রশাসন কার্যালয়ের চত্তরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব,খান আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুল আমিন খান সুরুজ,যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড গোলাম কিবরিয়া ঝন্টু,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]