শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ।

Share the post

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ। দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল ৮টা ২৪ মিনিটে শুরু হয় দশমীবিহিত পূজা। পূজা শেষে সিঁদুর দান ও দর্পণ বিসর্জন দেওয়া হবে।এরপর সারাদেশে স্থানীয় আয়োজন ছাড়াও সুবিধামতো সময়ে দেওয়া হবে প্রতিমা বিসর্জন। তবে করোনার কারণে গত বছরের মতো এবারও বিজয়া শোভাযাত্রা হচ্ছে না।

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, মহিষাসুর বধ করার মধ্য দিয়ে আজ বিজয়ী হয়েছেন দুর্গা মা। সে কারণেই আজ আমাদের আনন্দের দিন, আমরা উৎসব করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই।সব মণ্ডপ ও মন্দিরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেয়া হয়েছে। দেবী বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।

মহামারীর কারণে এবারো বিজয়া দশমীর শোভাযাত্রা হচ্ছে না। শুক্রবার তিনটা থেকে রাজধানীর ওয়াইজঘাট, তুরাগ, ডেমরা, পোস্তগোলা ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন হয়েছে।কিশোর রঞ্জন মণ্ডল নামে একজন জানান, আজ শুক্রবার জুমার নামাজের কথা বিবেচনায় রেখে আমরা নামাজের পর বেলা ৩টায় নিরঞ্জনের সময় নির্ধারণ করেছি, যাতে কোনো অপ্রীতির ঘটনা না ঘটে।

কিশোর রঞ্জন বলেন, প্রতিমা নিরঞ্জন শেষে মন্দিরে শান্তির জল নিয়ে আসা হবে; সন্ধ্যায় মণ্ডপে হবে আশির্বাদ প্রদান। এর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় ৫ দিনের দুর্গোৎসব। প্রতিদিনই মন্দির-মণ্ডপে দেখা যায় দর্শনার্থীর ভিড়। ভক্তরা বিভিন্ন মণ্ডপ ঘুরে ঘুরে পূজা, প্রতিমা দর্শন ও প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]