কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

Share the post

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।বুধবার (১৩ অক্টোবর) রাতে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনায় আমার মনে হয় কেউ ‘সাবোটেজ’ করেছে কিনা, এটা দেখার বিষয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে ঘটনা ঘটানোর সাহস ….বিশ্বাস হচ্ছে না। তারপরেও দেখা যাক… সবকিছু এখন কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার করব প্রকৃত ঘটনা কী? প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।’

বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ছবি-ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে, বাঁধে সংঘর্ষ। দুপুরে বিজিবি মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]