বটিয়াঘাটায় তালের চারা রোপণ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),খুলনা প্রতিনিধি,খুলনা : তালের চারা উত্তোলন, রোপণ এবং পরিবেশ উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা।২২ আশ্বিন (০৭ অক্টোবর) বৃহস্পতিবার খুলনার বটিয়াঘাটা কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান। এসময় বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বক্ততৃা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকি। প্রশিক্ষণ পরিচালনা করেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা নাজমুস সায়াদাত পিটল।

অতিথিরা বলেন, বন গবেষণা ইনস্টিটিউটের সাথে কৃষি বিভাগের যৌথ উদ্যোগে তালের চারা ও অন্যান্য গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। কৃষি উন্নয়নের সাথে সাথে তাল ও অন্যান্য বনজ ও ফলদ গাছের চারা রোপণ করে বৈশ্বিক উষ্ণায়ন কমানো সম্ভব। আলোচনায় তালের চারাসহ উন্নতমানের ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপণ করে পরিচর্যার মাধ্যমে পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।কর্মশালায় কৃষি, বন, এনজিও কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]