মুরাদনগরে বন্ধন রক্তদান সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Share the post

প্রিয়ন্ত মজুমদার,মুরাদনগর, কুমিল্লা : মু্রাদনগরের স্বেচ্ছায় রক্তদান সংগঠন বন্ধনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্বিতীয় মিলনমেলা এক জমকালো আয়োজনে পালিত হয়েছে। ‘স্বেচ্ছায় রক্তদান, বন্ধনে জাগুক প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার দুপুরে একটি বনার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন এফবিসিআিই’র সাবেক দু’বারের সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।

র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু করে আল্লাহু চত্বর হয়ে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। বিকেলে ওই বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।

নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তারের সভাপতিত্বে বন্ধনের সহ-সভাপতি হাসনাত জামান ও প্রিয়ন্ত মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রভাষক ড. মনিরুজ্জামান, প্রভাষক দ্বীন দয়াল পাল, সাংবাদিক ও প্রভাষক আজিজুর রহমান রনি, ব্যবসায়ী নিজাম উদ্দিন ভুইয়া, বন্ধনের সভাপতি সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রিফাত হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও বিভিন্ন সংগঠনকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।সন্ধ্যায় ঢাকা, কুমিল্লা থেকে আগত শিল্পীদের ও উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]