ঝালকাঠিতে যুবলীগ নেতার ব্যতিক্রমী উদ্দেগ শতাধিক আশ্রয়ণবাসীকে নিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন

Share the post

মোঃ সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শতাধিক আশ্রয়ণবাসীকে নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলার কৈবর্তখালী আশ্রয়ণ প্রকল্পে আশ্রয়ণবাসীকে নিয়ে কেক কাটার আয়োজন করেন উপজেলা যুবলীগ নেতা খান রিজভী সাব্বির। এসময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুমিত্রা বিশ্বাস বলেন,আমরা গরীব মানুষ। জন্মদিন পালন আমরা বুঝিনা। সেখানে দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন আমাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে উদযাপন করতে পারবো সেটা আমরা কখনো ভাবিনি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে পেরে খুশি। আমরা প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক ও মিষ্টি খেয়েছি ও তার জন্য আমরা প্রান ভরে আশির্বাদ করেছি।

সাবেক ছাত্রনেতা, যুব নেতা খান রিজভী সাব্বির বলেন, সারা বাংলাদেশেই জাতির জনকের কন্যা, আমাদের নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন হবে, কিন্তু তার দেওয়া প্রিয় ভালোবাসার মানুষদের উপহারের ঘরের বাসিন্দাদের নিয়ে কজনই বা এই দিনটি উদযাপন করবে সে বিষয়টি মাথায় রেখেইে আমি আশ্রয়ন বাসীকে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কেটেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]