ছাত্রলীগের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
মুরাদনগর প্রতিনিধিঃ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ২০নং পাহাড়পুর ইউনিয়নের সড়কটি ব্যবহার প্রতিদিন যাতায়াত করে বহু মানুষ। পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া সিএনজি স্টেশনের অংশটি প্রচুর খানাখন্দে ভরপুর,হালকা বর্ষণে পানিতে তলিয়ে যেতো সড়কটি। ফলস্বরূপ প্রতিদিন দূর্ভোগের মুখে পড়তে হতো এই পথগামী যাত্রীদের।
পথচারীদের দুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের(এফসিএ) মানবিক দিক নির্দেশনায় ২০নং পাহাড়পুর ইউনিয়ন ছাত্রলীগের স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে পাঁচপুকুরিয়া সিএনজি স্টেশনের খানাখন্দের সড়কটি।
পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সার্বিক সহযোগিতা এবং পাহাড়পুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সবুজের নেতৃত্বে সড়কটি সংস্কার করা হয়। এসময় উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফ
বজলুর রহমান, সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী সাইফুল, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সানিল সহ প্রমূখ নেতৃবৃন্দ।
সংস্কারকৃত সড়কটির সুফল পেয়ে সিএনজি চালক রহিম জানায়, ” আমরার এমপি মানুষের দুঃখের কথা চিন্তা করে সবসময় কাজ করে। এই রাস্তাটি ঠিক করায় আমরার কষ্ট কমবো তাই সবাইর হয়ে আমি এমপি স্যারকে ধন্যবাদ দেই।

