চকরিয়া পৌর নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী জয়ী

Share the post

দ্বিতীয় বারের মতো চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরী। তার প্রাপ্ত ভোট ২১৪৬৬। তার নিকতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকের জিয়াবুল হক পেয়েছেন ১০২১৫ ভোট। নৌকা প্রতিকের প্রার্থী আলমগীর চৌধুরী ১১২৫২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হককে পরাজিত করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন চকরিয়া উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ সামসুল তাবরীজ। ফলাফল অনুযায়ী ৯টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে নুরুচ্ছফি (আ.লীগ), ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম হিমু (আ.লীগ), ৩নং ওয়ার্ডে মো হানিফ (আ.লীগ), ৪নং ওয়ার্ডে মো. জাফর আলম কালু (বিএনপি), ৫নং ওয়ার্ডে ফোরকানুল ইসলাম তিতু (আ.লীগ) ৬নং ওয়ার্ডে আবদুস ছালাম (বিএনপি), ৭নং ওয়ার্ডে নুরুল আমিন (আ.লীগ), ৮নং ওয়ার্ডে মুজিবুল হক (আ.লীগ), ৯ নং ওয়ার্ডে বেলাল উদ্দিন (আ.লীগ)। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১,২,৩ নং ওয়ার্ডে রাশেদা বেগম (বিএনপি), ৪, ৫, ৬নং ওয়ার্ডে ফারহানা ইয়াছমিন ফোরকান (আ.লীগ), ৭, ৮, ৯নং ওয়ার্ডে আঞ্জুমান আরা (আ.লীগ। বিগত পৌরসভার নির্বাচিত ৯ কাউন্সিলরে মধ্যে ৬ জন নতুন মুখ এবং ৩ জন পূনরায় নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত আসনে ২জন পূনরায় এবং ১জন নতুন মুখ নির্বাচিত হয়েছেন। এদিকে সোমবার চকরিয়া পৌরসভার নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নিবার্চন চলাকালীন বেলা ১২টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হয়। এরপর ও স্বতস্পূর্তভাবে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। নির্বাচন চলাকালীন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে র‌্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য : পৌরসভার ১৮টি কেন্দ্রই ছিল ঝুঁকিপূর্ণ। ভোট গ্রহণের দিন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের দুটি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করেছে। এবার জেলায় প্রথমবার ইভিএমের মাধ্যমে চকরিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩ মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নারী ও পুরুষ মিলে মোট ভোটার ছিল ৪৯ হাজার ৭৯৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]