চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যথাযথ চিকিৎসা না পেয়ে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হারুন অর রশীদকে (৫৮) দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হারুন অর রশীদ (৫৮) রাউজান উপজেলার উত্তর গুজরা এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি দুটি মামলার সাজাপ্রাপ্ত ছিলেন। একটি মামলায় তার ১০ বছরের কারাদণ্ড এবং আরেকটি মামলায় ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা হয়।

গত বছরের ৬ নভেম্বর কারাগারে হারুন। তার আত্মীয় পিয়ার মাহমুদ চৌধুরীর অভিযোগ করে বলেন, হারুনের হৃদরোগ ছিল। এরপরও কারা কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা দেয়নি। পরিবারের পক্ষ থেকে ওষুধ নেয়া হলেও কারা কর্তৃপক্ষ সেগুলো তাকে দিতে দেয়নি।

কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ জামাল হোসেন বলেন, মঙ্গলবার বিকাল ৫টা ৪৮ মিনিটের দিকে অসুস্থ হলে হারুনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করে ডেপুটি জেলার জামাল বলেন, কারাগারে সব ধরনের ওষুধ রয়েছে। এরপরও যদি কোনো ওষুধ পাওয়া না যায় তখন স্বজনদের কাছ থেকে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]