ঈশ্বরদী মুলাডুলিতে এমপি নুরুজ্জামান বিশ্বাসকে গণসংবর্ধনা।

Share the post

মোঃ রাসেল হোসাইন,ঈশ্বরদী: জনগণের ভালোবাসায় আমি সিক্ত হলাম। জনগণের এই ভালোবাসা আমি জাতির জনক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে শহীদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে উৎসর্গ করছি।’শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী ও আটঘোরিয়ার কয়েকটি উন্নয়ন কর্মকান্ড গতিশীল করে নিজ বাড়ি আসার পথে মুলাডুলিতে এবং ঈশ্বরদী পুরোতন বাসষ্ট্যান্ডে হাজারও মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত নাগরিক গণসংবর্ধনায় একথা বলেছেন।

গণসংবর্ধনার আগে মুলাডুলিতে হাজারও মানুষের উপস্থিতিতে ফুলের শুভেচ্ছা শেষে স্মরণকালের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে সাংসদ নূরুজ্জামান বিশ্বাসকে ঈশ্বরদী পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন মাহবুব খান স্মৃতি মে র গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। আওয়ামীলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

মুলাডুলিতে হাজারো মানুষের গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন , আব্দুল খালেক মালিকা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মুলাডুলি ইউনিয়ন শাখা।সভা পরিচালনা করেন, জনাব মোঃ কামাল হোসেন মিঠু।সভায় উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরদী উপজেলা শাখা ও চেয়ারম্যান ঈশ্বরদী উপজেলা পরিষদ। আব্দুল গফুর সাবেক সাধারন সম্পাদক আটঘরিয়া উপজেলা শাখা। জনাবা মেহজাবিন শিরিন প্রিয়া মহিলা বিষয়ক সম্পাদিকা বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখা। জনাব আবুল কালাম আজাদ মিন্টু সাবেক পৌর মেয়র। আব্দুস সালাম খাঁন যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরদী উপজেলা শাখা। জনাব শফি আলম বিশ্বাস সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরদী উপজেলা শাখা ও সদস্য পাবনা জেলা পরিষদ।

বক্তব্য রাখেন, আব্দুল মজিদ বাবলু মালিথা চেয়ারম্যান সলিমপুর ইউনিয়ন পরিষদ। বকুল সরদার চেয়ারম্যান দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ। রানা সরদার চেয়ারম্যান সাড়া ইউনিয়ন পরিষদ। এনামুল হক বিশ্বাস চেয়ারম্যান পাকশি ইউনিয়ন পরিষদ। মকলেছুর রহমান মিনহাজ কবির চেয়ারম্যান শাহাপুর ইউনিয়ন পরিষদ। তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস যুবলীগ নেতা। মোঃ জুবায়ের বিশ্বাস সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা শাখা। মোঃ শফিকুল ইসলাম জামাল সাধারণ সম্পাদক বাংলাদেশ যুবলীগ মুলাডুলী ইউনিয়ন শাখা। মোঃ খায়রুজ্জামান রঞ্জন সাবেক সহ সভাপতি পাবনা জেলা শাখা।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নূরুজ্জামান বিশ্বাস বলেন, আজকে সর্বস্তরের মানুষের অকৃত্তিম ভালোবাসায় আমি সিক্ত ও ধন্য হলাম। আওয়ামী লীগ ও অংগ সংগঠনের সাথে সাথে আপামর জনতা আজ আমাকে অসীম ভালোবাসা দেখিয়েছেন। যানজটের কারণে আমার পৌঁছাতে দেরী হলেও হাজার হাজার মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে আমার জন্য অপেক্ষা করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে সকলের প্রতি কৃতজ্ঞ। বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ও সংগঠনের পক্ষ হতে আমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। জনতার এই ফুলেল শ্রদ্ধার্ঘ আমি জাতির পিতা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে শহীদ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি উৎসর্গ করছি।

ঈশ্বরদী ও আটঘোরিয়ার জনগণকে আজকে আমি এই প্রতিশ্রুতি দিতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এলাকার উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গ করতে কুন্ঠাবোধ করবো না।

এসময় এমপি বিশ্বাস আরো বলেন, নৌকা বিরোধী ও স্বাধীনতা বিরোধী অপশক্তি, কোনো অন্যায়, অবিচার, অনিয়ম ও চাঁদাবাজ আমার কাছে প্রশ্রয় পাবে না। ঈশ্বরদীর আওয়ামী লীগে নৌকা বিরোধী ও রাজাকারের সন্তানদের স্থান হবে না। নারী নির্যাতনকারী ও ধর্ষকের স্থান ঈশ্বরদীর মাটিতে হবে না।

এমপি বলেন, ঈশ্বরদীর উন্নয়নের জন্য ঢাকায় বিভিন্ন স্থানে দৌঁড়ে বেরিয়েছি এবং দেন-দরবার করেছি।। ঈশ্বরদী রেলওয়ে জংশন ষ্টেশন আধুনিকায়ান, রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, শেখ কামাল আইসিটি সেন্টার নির্মাণ, সাঁড়ায় নৌবন্দরসহ ইতোমধ্যেই বেশ কিছু উন্নয়নে কর্মকান্ড বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঈশ্বরদী বিমানবন্দর চালুর বিষয়েও আলোচনা হয়েছে। ইনশাল্লাহ বিমানবন্দরও চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]