ক্লাস ছুটির পর সবাই বাড়ি গেলেও বিদ্যালয়ের টয়লেটে আটকে যায় এক শিক্ষার্থী।

Share the post

ক্লাস ছুটির পর সবাই বাড়ি গেলেও বিদ্যালয়ের টয়লেটে আটকে যায় এক শিক্ষার্থী। চিৎকার করে যে কাউকে ডাকডাকি করবে, সে উপায়ও ছিল না। স্কুলের টয়লেটে আটকে থাকা এসএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার বাকপ্রতিবন্ধী। এদিকে, রাস্তায় ঘুরতে আসা এক তরুণের বিষয়টি দৃষ্টিগোচর হলে রাত ১০টার পর টয়লেটের তালা ভেঙে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বালিকা উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারো গাফিলতি পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

এলাকাবাসী ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, কচুয়ার আশ্রাফপুর দক্ষিণপাড়া হাজি বাড়ির আনোয়ার হোসেনের কন্যা শারমিন আক্তার এবার এসএসসি পরীক্ষার্থী। শারমিন বাকপ্রতিবন্ধী হলেও পড়াশোনায় তার অনেক আগ্রহ। এজন্য দীর্ঘদিন পর স্কুল খোলা হওয়ায় এখন প্রতিদিন ক্লাসে হাজির হয় সে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় ছুটি হয়। তখন টয়লেটে প্রবেশ করে শারমিন। কিন্তু টয়লেট থেকে সে বের হওয়ার আগেই বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তার শানু বাইরে থেকে তালা বন্ধ করে দেন। বাকপ্রতিবন্ধী হওয়ায় কাউকে ডাকতে না পেরে টয়লেটে আটকা পড়ে শারমিন। ছুটির পর বাড়ি না ফেরায় শারমিনের পিতা তার সহপাঠী ও আত্মীয়ের বাড়িতে তাকে খুঁজতে থাকেন। কিন্তু কোথাও তার সন্ধান পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]