কক্সবাজারে বেড়াতে গিয়ে ছাত্রলীগ নেতা রাফসানের পর প্রিয়ামের মৃত্যু

Share the post

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। দু’জনই চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।

হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানা মতে- তিন বন্ধুর বাড়ি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন এলাকায়।জানা গেছে, কক্সবাজারে একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে পড়েন তিন বন্ধু। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতহা রাফসানুল হকের (৩০)  মৃত্যু হয়। এছাড়া সাইমুন প্রিয়াম ও রায়হানের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত সোয়া ২টায় সাইমুন প্রিয়ামের মৃত্যু হয়।

হোটেল কর্তৃপক্ষের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে-ওয়ান ডাচ হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ ৪ বন্ধু ওঠে। তারা সকলে অতিরিক্ত মদ পান করে। এতে ৩ জন শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানের মৃত্যু হয়। অন্য ২ জনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সোয়া ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইমুন প্রিয়ামেরও মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]