টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

Share the post

কক্সবাজারের টেকনাফে ফার্মেসি ও ওষুধ কোম্পানির আড়ালে মাদক কারবার চলছে। টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ক্রেতা সেজে পৃথক অভিযান চালিয়ে হাসপাতাল গেইট সংলগ্ন ফার্মেসী ও সাবরাং পানছড়ি এলাকার বসতবাড়ি থেকে ৪০ হাজার ইয়াবাসহ গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তিন মাদক কারবারিকে আটক করেছেআটককৃত ব্যক্তিরা হলেন, উখিয়ার চাকবৈঠা এলাকার আলী আহমদের ছেলে মো. সালাউদ্দিন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইউনুস, সাবরাং পানছড়ি পাড়ার বশির আহমদের ছেলে মো. ইব্রাহিম।আত্মসমর্পণকারী সাবরাং লেজির পাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইব্রাহিম ও উখিয়ার চাকবৈঠা পাড়ার নুরুল হকের ছেলে টেকনাফ উখিয়া-টেকনাফ ফার্মাসিউটিক্যাল এস্যোসিয়েসনের সাবেক সাধারণ সম্পাদক (ওষুধ কোম্পানী ইউরো ফার্মার এরিয়া ম্যানেজার ) এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য আবুল ইসলামকে পলাতক আসামী করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক মো. সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে টেকনাফ পৌরসভার হাসপাতাল গেইট সংলগ্ন পপুলার ফার্মেসী থেকে ও সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়াতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তিন মাদক কারবারিকেও আটক করা হয় এবং দুই মাদক কারবারি পালিয়ে যায়।

তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটক তিন মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে। এছাড়াও গ্রামের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান চালালে মাদক নির্মূল করা সম্ভব হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]