পাহাড়তলী থেকে দশ মাসের শিশু অপহরণের চাঁদপুর থেকে ২ দিন পর উদ্ধার, গ্রেফতার ৬

Share the post

নগরের পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার একটি বাসা থেকে অপহরণের ২দিন পর ১০ মাসের শিশুকে চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন এলাকা থেকে অপহরণের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে পাহাড়তলী শাপলা এলাকার ইদ্রিস কলোনিতে জাহানারা বেগমের ১০ মাসের শিশু মো. আকাইদকে রেখে রান্না করার জন্য যান। রান্না শেষে সন্ধ্যা ৬টার দিকে আকাইদকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। সন্তানকে না পেয়ে পরদিন বুধবার রাতে থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এ ঘটনায় পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকা থেকে মো. ফরহাদ (৪০), মো. দুলাল (৩০) ও মো. সবুজকে (২৫) আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যমতে হালিশহর থানা এলাকা থেকে হালিমা বেগমকে (২৬) আটক করা হয়। আটককৃতরা টাকার বিনিময়ে দুগ্ধপোষ্য শিশু মো. আকাইদকে অপহরণ করে চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকায় হালিমা বেগমের বোন আসমা বেগমের (৩৫) কাছে হস্তান্তর করে ২০ হাজার টাকার বিনিময়ে। মতলব উত্তর থানার পুলিশের সহায়তায় আসমা বেগমকে (৩৫) গ্রেফতার ও ১০ মাসের শিশু আকাইদকে উদ্ধার করা হয়।

ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, শিশু অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ বিশ্লেষণ করে ওই এলাকা থেকে ফরহাদ, দুলাল ও সবুজকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে হালিশহর থেকে হালিমা নামের আরেকজনকে আটক করা হয়। আটক সবাই মিলে ওই শিশুকে হালিমার বোন আসমার কাছে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে চাঁদপুরের মতলব থেকে শিশু মো. আকাইদকে উদ্ধার এবং আসমা ও বেলাল নামে দুজনকে আটক করা হয়। শিশু মো. আকাইদের মায়ের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]