মেট্রোরেলের মালামাল চুরির অভিযোগে ৮ জন গ্রেপ্তার

Share the post

রাজধানীতে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি করে বিক্রি করার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পল্লবী ও রূপনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে লোহা ও ইস্পাতের এক টনের বেশি সরঞ্জাম উদ্ধার করা হয়।

পল্লবী থানার পুলিশ জানায়, মেট্রোরেল কর্তৃপক্ষ পল্লবী থানায় অভিযোগ করে জানায়, কয়েক মাস ধরে মেট্রোরেলের পথ তৈরির সরঞ্জাম চুরি হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে পল্লবী থানার তিনজন এসআইয়ের নেতৃত্বে তিনটি দল চোরদের ধরতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে অভিযান শুরু করে।

একপর্যায়ে পুলিশ মিরপুর ১২ নম্বর সেকশনের সিরামিকস রোড থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএসের বৃন্দাবন এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় দেলোয়ার মেট্রোরেলের পথ তৈরিতে ব্যবহৃত চোরাই সরঞ্জাম বিক্রি করার জন্য একটি ট্রাকে তুলছিলেন।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব খান বলেন, উদ্ধার করা সরঞ্জামের ওজন ১ টন ৪৫০ কেজি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চোর দলের সদস্য।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছেন, ছয় মাস ধরে তাঁরা মিরপুর ১২ থেকে ১০, মিরপুর ১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেল পথ তৈরির সরঞ্জাম চুরি করে আসছিলেন। তাঁরা এসব সরঞ্জাম ভাঙারি দোকানে বিক্রি করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]