ডুমুরিয়ার চুকনগরে উন্মুক্ত রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় চুকনগরে ১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় জনস্বার্থে প্রশস্ত, উন্মুক্ত রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । জেলা পরিষদের সার্ভেয়ার কর্তৃক সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে ডুমুরিয়া থানায় চুকনগর বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক, বাজারের ব্যবসায়ী, স্থানীয় জমির মালিক,স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নামে একটি মামলা হয় । মামলার প্রতিবাদে চুকনগর বাজার ব্যবসায়ী সমিতি ,চুকনগর বাজার যতিন কাসেম রোড দোকান মালিক সমিতি , চুকনগর সচেতন নাগরিক কমিটির উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমানের সভাপতিত্তে এক প্রতিবাদ সভায় ও মানববন্ধনের আয়োজন করা হয় ।

উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন জয়দেব আড্য, সরদার আব্দুস সোবহান, গাজী মিজানুর রহমান, মোঃ আজিজুর রহমান খোকন, প্রভাষক শেখ মনিরুল ইসলাম, রমেশ চন্দ্র পাল,বিধান তরফদার। আরও উপস্থিত ছিলেন সরদার শরিফুল ইসলাম, জাকির হোসেন মিল্টন,কেএম মফিজুর রহমান,ইকবল হোসেন সালাম,ও বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সচেতন এলাকাবাসী। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন মিথ্যা ও হয়রানী মূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাই এবং জেলা পরিষদের রাস্তায় উন্মুক্ত রাখার জন্য সাধারণ জনগনের পক্ষ থেকে দাবি জানানো হয় । চুকনগর বাজার যশোর, খুলনা, সাতক্ষীরা জেলার মিলন স্থান এই জনপদ সবসময়ই ব্যাস্ত থাকে । পদ্মা সেতু ছাড়লে আরো ব্যাস্ততম হবে বলে আশা করছি । যতীন কাশেম রোড দিয়ে শিল্পনগরী নোয়াপাড়া, বাণিজ্যিক নগরী দৌলতপুর যাতায়াত করা যায় ।জেলা পরিষদ কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারো ঘর স্থাপন করলে পথচারী চলাচল বিঘ্ন ঘটবে এবং যানজটের সৃষ্টি হবে বলে বক্তরা দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]