ঝালকাঠিতে পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালের ৬ দালালকে জরিমানা

Share the post

মোঃ: সাগর হাওলাদার ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে পাসপোর্ট অফিস ও ঝালকাঠি সদর হাসপাতালের ৬ দালালকে জরিমানা করেছে ভ্র্যম্যমাণ আদালত। দুপুরে র‌্যাবের ভ্রাম্যমান টিম নিয়ে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ২ দালালকে আটক করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সদর হাসপাতালে অভিযান চালিয়ে বেসরকারী ক্লিনিকের ৪ দালালকে হাসপাতাল চত্বর থেকে আটক করে ৪ জনকে ২ হাজার টাকা জরিমানা করে।

তারা শহরের বিভিন্ন ক্লিনিকে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে একটি কম্পিউটার কম্পোজের দোকানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স করার চুক্তি হওয়া সদর উপজেলার জারীকারক কামাল দর্জীকে বিআরটিএ অফিস থেকে আটক করে ম্যাজিষ্ট্রেটের সামনে আনে র‌্যাব। এসময় ওই ব্যক্তি নিজেকে নির্দেশ দাবি করেন। কিন্তু র‌্যাবের নিকট তার ভয়েজ রেকর্ড শুনালে তিনি ঐ লোক নয় বলে দাবি করেন। তবে প্রমাণের ভিত্তিতেই র‌্যাব তাকে ট্রাক করে আটক করে আনলেও দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেন তাকে জেলা প্রাশাসক কার্যালয়ে নিয়ে ছেড়ে দেন বলে জানা যায়।

কামাল দর্জীর ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেনের কাছে জানতে চেয়ে ফোন করা হলে তিনি বলেন, আমি অফিসে আছি। আপনি অফিসে আসেন, কথা বলি।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এমন খবর আমি পেয়েছি। কাল খোঁজ নিয়ে দেখব বিস্তারিত।

বিভিন্ন নেতিবাচক কাজের জন্য কামাল দর্জীকে আমি বিভিন্ন সময় ভর্ৎসনা করলে তিনি শোধরাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]