বইয়ের ভেতর বিদেশি পিস্তল, যুবক গ্রেফতার

Share the post

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।গ্রেফতারকৃত পিয়াস চৌধুরী (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মালাই এলাকার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) রাত ৩টার দিকে সফিপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে স্থানীয় বাসিন্দা ফারুক গাজীর বাসা থেকে পিয়াস চৌধুরী নামে ওই যুবককে আটক করা হয়। এসময় তার রুমে থাকা একটি বইয়ের ভেতর থেকে বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]