টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

Share the post

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ওমর খাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক।

আটক মোহাম্মদ জাহেদ (৩৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার মৃত আলী মিয়ার ছেলে।র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ওমর খাল ব্রিজের উপর একটি ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক অবস্থানকারি দুইজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এতে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে ইজিবাইকের পেছনের সিটে রাখা একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে পাওয়া যায় এক লাখ ইয়াবা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম।
এর আগে সোমবার (৩০ আগস্ট) উখিয়া উপজেলার রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে প্রায় পৌনে ২ লাখ ইয়াবা উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় মো. রফিক নুরুল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিক নুরুল আমিন উখিয়া উপজেলার চাকবৈঠার করুবনিয়া এলাকার আলী হোসেনের ছেলে।
বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ জানান, উখিয়ার রেজুআমতলী বিওপির বিজিবির সদস্যরা গোপনে জানতে পারেন বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। পরে একটি টহল দল উখিয়ার গোলডেবার পাহাড়ে ফাঁদ পেতে বসে থাকে।
সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]