রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

Share the post
প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সারোয়ার জাহান প্রিন্স (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বহরমপুর রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তিনি মহাগরীর মতিহার থানাধীন কাজলা এলাকার আনোয়ারুল ইসলাম মামুনের ছেলে।

নিহত প্রিন্স চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি বেসরকারি পলিটেকটিক ইনস্টিটিউটের ছাত্র। সম্প্রতি তিনি ছুটি নিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। 

মহানগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রেন মহানগরীর বহমরপুর এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এ সময় কলেজছাত্র প্রিন্স একটি মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং পার হচ্ছিল। ঘটনাস্থলে তাকে ট্রেনটি ধাক্কা দিয়ে বহুদূর নিয়ে যায়। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

নিহতের মরদেহের উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান রাজপাড়া থানার এই পুলিশ কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]