আজ থেকে মিলছে ট্রেনের টিকিট

Share the post

দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে আজ সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। কাউন্টার থেকে ৫০ শতাংশ ও অনলাইন ও অ্যাপে  বাকি ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।  করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে গত ২৩ জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর ট্রেন চালু হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে। এদিকে করোনা সংক্রমণরোধে যাত্রীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যার মধ্যে রয়েছে- আগের ভাড়ায় যাত্রার পাঁচদিন আগে অগ্রিম টিকিট কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে।

তবে আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ থাকবে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে স্টেশনে প্রবেশ করতে হবে। এছাড়া যাত্রীকে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]