বীর মুক্তিযোদ্ধা এস.এম জাহাঙ্গীরের পক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

Share the post

প্রিয়ন্ত মজুমদার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন প্রবাসী এক মুক্তিযোদ্ধা। রবিবার বিকেলে তাঁর পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ওই সিলিন্ডার বুঝিয়ে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম’র কাছে।
প্রবাসী মুক্তিযোদ্ধা এসএম জাহাঙ্গীর (৬৯) উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের (অব:) সাবেক সি.ও মৃত আব্দুল মজিদের ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক ইউপি সদস্য সানু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারুনুর রশিদ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কামাল উদ্দিন খন্দকার, দারোরা ইউনিয়ন যুবলীগের সদস্য শিহাব ও সোহেল ভূঁইয়া প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম বলেন, ” সারা দেশের মতো মুরাদনগরেও করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ৫টি অক্সিজেন সিলিন্ডার উপহার পাওয়া সত্যিই স্বস্তির বিষয়। আমরা এর আগে এমপি মহোদয়ের কাছ থেকে ২৬টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছি। এ নিয়ে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা হলো ৯০টি। আমরা হাসপাতালের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা এস.এম জাহাঙ্গীরকে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। ”

একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা এস.এম জাহাঙ্গীর বলেন, ” বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীনের লক্ষে ঝাপিয়ে পড়েছিলাম। দেশ স্বাধীন হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে দেশের প্রতি মমত্ববোধও বেড়েছে। জীবনের প্রয়োজনে প্রবাসে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা এড়াতে পারিনা। এ করোনাকালে যৎ সামান্য অংশ গ্রহণ মাত্র আমার। সকলের প্রতি আবেদন, স্বাস্থ্যবিধি মেনে মানুষের পাশে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]