চিত্রনায়িকা একা কারাগারে

Share the post

গৃহকর্মীকে হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন। তাকে রিমান্ডে নেয়ার আবেদন যেমন নামঞ্জুর হয়েছে তেমনি জামিন আবেদনও নাকচ হয়েছে।

গৃহকর্মী হাজেরা বেগমকে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা একাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাসায় অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা বড়ি, গাঁজা ও মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় পৃথক দুটি মামলা হয়।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গৃহকর্মীকে হত্যাচেষ্টার মামলায় একাকে তিন দিন এবং মাদক মামলায় তিন দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে একাকে রিমান্ডে নেয়ার স্বপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু ও তাপস কুমার পাল। অপর দিকে একার আইনজীবী জামিনের আবেদন করেন।

আদালত দুই পক্ষের বক্তব্য শুনে একাকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]