মোরেলগঞ্জে লকডাউন অমান্য করায় ৭ দোকানীকে জেল

Share the post

মেজবাহ ফাহাদ ,মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে লকডাউন অমান্য করে দোকান খোলায় পৌর শহরের ৭ দোকানীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে অননুমোদিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার অপরাধে ৭ ব্যবসায়ীকে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। মোড়েলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান মোবাইল কোর্টের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন মোঃ শাহীন (২২), মহিদুল ইসলাম (৩৯), মোঃ ইব্রাহিম (৩৫), মোঃ মিজানুর রহমান ( ৩৮), মোঃ মামুন শেখ (৩০), আব্দুল মালেক শেখ ( ৬০), রফিকুল ইসলাম (৪৫)

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃঃ আলি হাসান জানান, লকডাউনের মধ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]