খলিলুর রহমান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Share the post

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ (২৩ জুলাই)। ২০২০ সালের আজকের এই দিনে করোনা আক্রান্ত হয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে রাঙ্গুনিয়ার পৌর প্রশাসক, পৌর মেয়র এবং সর্বশেষ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন খলিলুর রহমান চৌধুরী।

আমৃত্যু আওয়ামী লীগের জন্য নিবেদিত এই মানুষটি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়ে দলকে সুসংগঠিত করতে দীর্ঘ আন্দোলন সংগ্রামে সয়েছেন নানা নির্যাতন।

বর্ষিয়ান এই নেতার মৃত্যুর সংবাদে করোনার ভয় উপেক্ষা করে ঢাকা থেকে ছুটে এসেছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। উপজেলা সদরে নিজ বাড়ির পাশে মুরাদনগর জামে মসজিদে রাতে অনুষ্ঠিত জানাজা নামাজে অংশ নেওয়ার সময় স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের ১৫ বছরের বেশি সময় সভাপতির দায়িত্বে থাকার পরও নির্লোভ এই নেতার চল্লিশ বছর আগের টিনের চালার ঘর বদলায়নি। গত ১২ বছরে দেশে অনেক ইমারত নির্মাণ হলেও চল্লিশ বছর আগে যেটা ছিল সেটা এখনও সেটা আছে তার।
ড. হাছান বলেন, মরহুম খলিলুর রহমান চৌধুরী বঙ্গবন্ধুর কর্মী ছিলেন। ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক। শ্রমিক নেতা হিসেবেও কাজ করেছেন দলের জন্য, একজন ত্যাগী এবং জীবনে কোন লোভ লালসা তাঁর মধ্যে ছিল না। আমি ব্যক্তিগতভাবে একজন মুরুব্বীকে হারিয়েছি। আমরা এমন একজন মুরুব্বিকে হারালাম, যার কাছে সমস্ত দল-মতের মানুষ যেতে পারতেন বলে উল্লেখ করেন তিনি।

#খলিলুর রহমান চৌধুরী তারুণ্যে ফুটবল খেলোয়াড় ছিলেন। পরে তিনি কর্ণফুলী পেপার মিলে কর্মরত ছিলেন। সেখানে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন। শ্রমিক নেতা খলিলুর পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

পারিবারিক জীবনেও তিনি জীবদ্দশায় ৩ ছেলের মৃত্যুযন্ত্রণা সয়েছেন। তার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে তিন ছেলেকেই হারিয়েছিলেন নিজের মৃত্যুর আগে। সর্বশেষ তার মৃত্যুর মাত্র ২৪ দিন পূর্বে ২৯ জুন হারিয়েছে তার তৃতীয় সন্তান মাহফুজুল ইসলাম চৌধুরীকে। অবশেষে এই শোকব্যাথা বুকে ধারণ করেই মারা গেলেন খলিলুর রহমান চৌধুরী।

#তার উত্তরসূরীদের মধ্যে ছেলে আরিফুল ইসলাম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান। ভাতিজি আয়েশা ফেরদৌস নোয়াখালীর হাতিয়া আসনের নির্বাচিত সংসদ সদস্য, ভাতিজা কামরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য এবং নাতী বদিউল খায়ের লিটন চৌধুরী উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্বে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]